মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আজ।

২০১৯ শিক্ষাবর্ষের এ পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলবে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র (আবশ্যিক) থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

তত্ত্বীয় পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ চলবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

আরো বলা হয়েছে প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তত্ত্বীয় ও ব্যবহারিক সকল পরীক্ষা স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে। নিজ কেন্দ্রে কোনো পরীক্ষা নেয়া হবে না।

শুধুমাত্র বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিব ছাড়া কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না। পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে বলে জানানো হয়।

রুটিন দেখতে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ