শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যুক্তরাজ্যে ৩১ বছরের কারাদণ্ড পাঁচ বাংলাদেশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে ভুয়া ভিসা কারবারি ও প্রতারণার  করে এক কোটি ৩০ লাখ পাউন্ড কর দাবি করার দায়ে পাঁচ বাংলাদেশিকে মোট ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে যক্তরাজ্যের আদালত।

লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের আইনের শিক্ষার্থী আবুল কালাম মুহাম্মাদ রেজাউল করিমকে ১০ বছর ছয় মাস, তার দুলাভাই এনামুল করিমকে নয় বছর চার মাস, কাজী বরকত উল্লাহকে পাঁচ বছর ১০ মাস, হিসাবরক্ষক জলপা ত্রিবেদিকে তিন বছর এবং মুহাম্মাদ তমিজ উদ্দিনকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

গত শুক্রবার রেজাউল করিম, এনামুল করিম এবং বরকত উল্লাহর অনুপস্থিতে এই কারাদণ্ডের আদেশ দেন দেশটির সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।

রেজাউল করিম, এনামুল করিম এবং বরকত উল্লাহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

গণমাধ্যমটির সূত্র জানায়, এই সংগঠিত অপরাধ চক্রটি ৭৯টি কোম্পানি খুলেছিল এবং বাংলাদেশি নাগরিকদের নামে ভিসা আবেদনের ভুয়া কাগজপত্র তৈরি করতো। তারা এইচএম রেভেনিউ অ্যান্ড কাস্টমস(এইচএমআরসি) থেকে এসব কোম্পানির নামে এক কোটি ৩০ লাখ পাউন্ড কর দাবি করে।

প্রায় ৯০০ আবেদনকারীর টায়ার ১ ক্যাটাগরির ভিসা নিশ্চিত করতে তারা ভুয়া পে-স্লিপ এবং মিথ্যা তথ্য সংবলিত কাগজপত্র সরবরাহ করেছে। তাদের এসব কুকর্ম দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির ক্রিমিনাল অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনভেস্টিগেশন(সিএফআই) টিমের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা। দ্য টেলিগ্রাফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ