শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় নামাজের রুকুতে মুসল্লির মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

নেত্রকোনায় আ. লীগের মিছিলে হামলা; আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার আটপাড়া উপজেলায় আওয়ামী লীগের প্রচার মিছিলে ‘পেট্রোল বোমা’ হামলার অভিযোগ পাওয়া গেছে।

আটপাড়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের ইটাখলা বাজারে এ হামলা হয়। এতে অন্তত ৭ জন আহত হয়।

আহতরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রলীগ কর্মী সুফল, রুবেল, মোহন, শিবলু, লিমন ও তুহিন।

আহদের সবাইকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুফল ও রুবেলের অবস্থা গুরুতর বলে জানান ওসি অভি।

ওসি বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইটাখলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের হলে তাতে পেট্রোল বোমা হামলা হয়। আমরা ঘটনার তদন্ত করছি।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী অসীম কুমার উকিলের নির্বাচনি মিছিলে এ হামলা হয়। তবে কে বা কারা এ হামলা চালায় তা পুলিশ জানতে পারেনি।

বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা, লঞ্চ ভাঙচুর

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ