বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮


বিকালে ‘জরুরি সংবাদ সম্মেলন করবেন’ ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর পুরনো পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকাল সাড়ে ৩টায় পুরনো পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল হোসেন। এতে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ