শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

বরগুনার ডিসি কবির মাহমুদকে উড়ো চিঠিতে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুই সংসদীয় আসনের নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে উড়ো চিঠি দিয়ে হুমকি দিয়েছে।

শুক্রবার বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, বৃহস্পতিবার আমার নামে ডাকযোগে একটি চিঠি আসে।

সেটি খুলে দেখতে পাই, বরগুনার দুই সংসদীয় আসনের নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে আমি ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মুহা. মারুফ হোসেন  এ বিষয়ে বলেন,  উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেয়ার বিষয়ে জেলা প্রশাসকের তেমন চিন্তিত হওয়ার কেনো কারণ নেই। তবে যারা এমন ভীতি ছড়ানোর ব্যর্থ  চেষ্টায় মেতেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

পুলিশ সুপার মারুফ প্রশাসক কবির মাহমুদকে আশ্বস্ত করেন, পুলিশ -প্রশাসন তার এবং পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেছে।

ফরিদপুর জেলা প্রশাসককে প্রাণনাশের হুমকি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ