শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

‘জুলুম নির্যাতন রুখতে ধানের শীষে ভোট দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নুর হোসাইন কাসেমী বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটের আশা বাদ দিয়ে জোরপূর্বক ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাই তারা পুলিশকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।

তিনি বলেন, আগামী ৩০ তারিখ জনগণ ধানের শীষে ভোট দিয়ে সকল জুলুম নির্যাতন রুখে দিবে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হতে দিবে না এদেশের মুক্তিকামী জনতা।

তিনি আজ দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালি বাজারে সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্ররন্টের প্রার্থী,২৩ দলীয় জোটের র্শীষ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সর্মথনে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন।

জনসভায় শাহীনুর পাশা চৌধুরী বলেন, জনগণ আর ভারতের তাবেদার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণ করবে।

তিনি বলেন, ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা দেখে আমার প্রতিপক্ষ দিশেহারা। মিথ্যা মামলা দিয়ে আমার বিজয় কিছুতেই রোখা যাবে না-ইনশাআল্লাহ।

হাজী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রব্বানী, হোসাইন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ত্যৈয়িবুর রহমান চৌধুরী, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউর রহমান, মাওলানা মুতিউর রহমান গাজিপুরী, মাওলানা নজরুল ইসলাম, কাজী আমিন উদ্দীন, যুব নেতা মাওলানা রুহুল আমীন নগরী, এরশাদ খান আল হাবীব, এম জে এইচ জামীল, মুফতি মুতিউর রহমান, মাওলানা সালমান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ