বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দে‌শের উন্নয়ন কর‌তে গিয়ে কিছু ভুল হয়েছে, নানারকম আচরণে কেউ কেউ কষ্ট পে‌য়ে‌ছেন। চাঁদেরও কলঙ্ক থা‌কে, আর আমরা‌ তো মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হি‌সে‌বে আমি ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই। ফের ক্ষমতায় গে‌লে আগের ভুল সং‌শোধন করা হ‌বে।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা মো‌ড়ে আওয়ামী লী‌গের এম‌পি প্রার্থী মামুনুর রশীদ কির‌ণের সমর্থনে পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি ব‌লেন, ‘ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ এবং বছ‌রের প্রথম দি‌নে বই দি‌য়ে বর্তমান সরকার প্রতিশ্রু‌তি রক্ষা করে‌ছে। আর বিএন‌পি দেয় ভুয়া প্রতিশ্রুতি।’

তি‌নি আরও ব‌লেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে এটাই আমার প্রথম নির্বাচন। নোয়াখালীবাসী দে‌খি‌য়ে দিন যে, আমরা নৌকার প‌ক্ষে আছি, উন্নয়‌নের পক্ষে আছি।’

দলের নেতাকর্মীদের তিনি বলেন, ‘মাত্র ৩ দিন আছে। বিএনপির উস্কানীর ফাঁদে পা দেবেন না। অগ্নিপরীক্ষা দিতে হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ