শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


ঢাকায় কমপ্রেশার বিস্ফোরণে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শ্যামপুরে টায়ারের দোকানে কমপ্রেশার বিস্ফোরণে নাসির নামের একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো ২ জন।

আহতরা হলেন মোফাজ্জেল ও বাবুল। ফায়ার সার্ভিসের বরাতে জানা যায়, আলম টায়ার নামের একটি দোকানে, সকাল সাড়ে ১০টার দিকে কমপ্রেশার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আহত ৩ শ্রমিককে উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে নাসির নামের এক শ্রমিক হাসপাতালে মারা যায়।

বাকি দুজনের শরীরে কমপ্রেশারের লোহা ঢুকে যাওয়ায় তাদের চিকিৎসা চলছে। অবস্থা বেশি ভালো নয় বলেও জানায় ডাক্তাররা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ