শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


টাঙ্গাইলে ধানক্ষেতে বিএনপি নেতার মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার উপজেলার নগদা সিমলা ইউনিয়নের বাইসকাইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

নিহত বিএনপি নেতার নাম হাজি আজিজ। তিনি গোপালপুর পৌরসভার একটি ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ