বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লার লাকসামে কিশোরী ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে পিতার কর্মস্থলে এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার ওই কিশোরীর পিতা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর পিতা বেশ কিছুদিন ধরে কৃষ্ণপুর এলাকায় তাজুল ইসলাম মজুমদারের (৪২) মাছের পুকুরে পাহারাদারের কাজ করতো। পুকুরের পাশেই একটি টিনের ঘরে পিতা-মাতা ও এক ভাইসহ বসবাস করতো ওই কিশোরী।

গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুকুরের মালিক তাজুল ইসলাম মজুমদার কৌশলে ঘরের উত্তর পাশে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর মা ঘুমিয়ে ছিলেন এবং পিতা পুকুর পাহারায় ব্যস্ত ছিলো।

ঘটনার পর কিশোরী কান্নাকাটি করতে থাকে। কিশোরীর ভাই বাইরে থেকে এসে কান্নার কারণ জানতে চাইলে তাজুল ইসলাম তাকে মারতে আসে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযুক্ত তাজুল ইসলাম মজুমদার কৃষ্ণপুর এলাকার মৃত আবু তাহের মজুমদারের ছেলে।

এদিকে শুক্রবার ঘটনাটি স্থানীয় উত্তরদা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে জানালে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। কিশোরীর পিতা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে।

এ বিষয়ে লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত আসামি তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ