বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের প্রবীন আলেম মাওলানা আব্দুছ ছালাম বোয়ালভি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক চট্টগ্রাম প্রতিনিধি> চট্টগ্রামস্থ পটিয়া থানার কৈয়গ্রামের জামেয়া হেমায়তুল ইসলাম কৈয়গ্রাম মাদরাসার সাবেক মুহাদ্দিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণজেলার সাবেক সভাপতি মাওলানা শাহ আব্দুছ ছালাম বোয়ালভী আজ (৪ জানুয়ারী) রাত ১০টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও বার্ধক্য জনিত নানা রোগে ভুগছেন। দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। গেল ক'দিন আগে একটু সুস্থ হওয়ায় বাড়ি নিয়ে যাওয়া হয়। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সন্তান ও অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্খি রেখে যান।

তার নাতি চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের সিনিয়র সদস্য মুহাম্মদ নুরুল আজিম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে মাওলানা শাহ আব্দুছ ছালাম বোয়ালভীর মৃত্যুর খবর নিশ্চিত করে দেশবাসীর কাছে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দু'আ চেয়েছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ