বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

'সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি আহমদ উল্লাহ বলেছেন, হাফেজে কুরআনের পিতা-মাতা পরকালে অধিক সম্মানের পাত্র হবেন। তাই সন্তানকে মাদরাসায় দিন।

গতকাল (৪ জানুয়ারি) জুমাবার চট্টগ্রাম কাপ্তাই মেইন রোড সংলগ্ন ঐতিয্যবাহি দ্বীনি বিদ্যাপীট মাদরাসা মাহমুদিয়া মদীনাতুল উলুম বাথুয়ার ৭১ তম বার্ষিক সভায় প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ শফী।

তিনি বলেন, আমাদের হিম্মত করে আল্লাহর ওপর ভরসা করে সন্তানকে হিফজে ভর্তি করাতে হবে, বাকিটা আল্লাহ তা'য়ালাই সমাধা করবেন। আর হিফজ সমাপ্তকারী সন্তানের পিতা-মাতা পরকালে আল্লাহর দরকারে উচ্চস্থান ও সম্মানের পাত্র হিসেবে পরিচিতি পাবেন।

তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই মুসলমানের সন্তানকে হাফিজে কুরআন বানাতে পারবেনা যদি আল্লাহর সহায়তা সহায়ক না হয়। ছেলে যতই মেধাবী হোক না কেন একান্তই আল্লাহর অনুগ্রহ সর্বপ্রথম প্রয়োজন হবে। তাই সন্তানকে হিফজে দিন। হিম্মত করুন। বাকিটা আল্লাহ দেখবেন। আপনার কাজ সন্তানকে মাদরাসার দরজা পর্যন্ত পৌঁছে দেয়া।

মাদরাসা মাহমুদিয়া মদীনাতুল উলুম বাথুয়ার শিক্ষক মাওলানা আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরী, জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, চট্টগ্রাম ওমরগনী এম ই এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ওলী উল্লাহ ঢাকা, ও মাওলানা ইয়াকুব কাসেমী ঢাকা সহ স্থানীয় ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ