মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

চিনির বিপরিতে কৃত্রিম চিনিতে বড় বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃত্রিম চিনিতে ওজন তো কমেই না, উল্টো এতে ব্যবহৃত উপাদান রক্তে শর্করার মাত্রাও খুব একটা নিয়ন্ত্রণ করতে পারে না।

সম্প্রতি কৃত্রিম চিনির ওপর করা এক গবেষণায় এমন তথ্যই প্রকাশ করল বিএমজে মেডিকেল জার্নাল। বিশ্বব্যাপী বহুল প্রচারিত এই জার্নালে প্রকাশিত এক গবেষণার রিপোর্টে উঠে এল কৃত্রিম চিনির ভয়াবহতা। কৃত্রিম চিনি নিয়ে সারা বিশ্বে চলা ৫৬টি গবেষণার ওপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

সাধারণত, রান্নাবান্না থেকে চা-কফির আমেজ, ডায়াবেটিস রোগীদের ভরসা কৃত্রিম চিনি। অনেক স্বাস্থ্যসচেতন মানুষও চিনি এড়াতে ভরসা করেন কৃত্রিম চিনির বড়িকে। বিশেষজ্ঞদের দাবি, সাধারণ চিনির চেয়ে প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি অ্যাসপার্টেম কৃত্রিম চিনির অন্যতম উপাদান।

মাথা যন্ত্রণা, কিডনির ওপর প্রভাব, হতাশা, খিদে বেড়ে যাওয়ার মতো নানা পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে কৃত্রিম চিনিতে।

শুধু অ্যাসপার্টেমই নয়, কৃত্রিম চিনির বড়িতে থাকে স্যাকারিনও। যা ইনসুলিন নিঃসরণ ঘটায় ও প্রয়োজনের বেশি খিদে ডেকে আনে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকার পরিবর্তে ওজন বাড়ে। এর আর এক উপাদান সুক্রোজ। যা চিনির তুলনায় প্রায় ৫০০ গুণ বেশি মিষ্টি উপাদান দিয়ে তৈরি। সুতরাং

এ প্রসঙ্গে হরমোন বিশেষজ্ঞ সতীনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী পুরুষদের দিনে ৯ চামচ ও নারীদের ৬ চামচের বেশি চিনি খাওয়া উচিত নয়? কিন্তু আধুনিক জীবনে চিনিতে যত তাড়াতাড়ি বিদায় জানাতে পারবেন, ততই শরীরের পক্ষে ভালো, তা বলে তার পরিবর্তে কখনোই কৃত্রিম চিনির আশ্রয় নেবেন না। তাতে আরো বেশিই ক্ষতি।

সতীনাথবাবুর পরামর্শ, চিনির বদলে গুড়ের বাতাসা, গুড় বা নারিকেলজাত চিনি ব্যবহার করতে পারেন। এ সব তুলনায় অনেক স্বাস্থ্যকর। কৃত্রিম চিনি এড়িয়ে সুস্থ থাকতে আজ থেকেই বদলে ফেলুন অভ্যাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ