বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে দারুল আমান মাদরাসার মহাসম্মেলন ৭ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের সিংগাইরে জায়গীর দারুল আমান মাদরাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

৭ জানুয়ারি সোমবার সিংগাইর ধল্লা শহীদ রফিক সেতু সংলগ্ন মাদরাসা ময়দানে বেলা ৩ ঘটিকায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত।

মাদরাসা কমিটির সভাপতি মুহাম্মাদ আব্দুল মালেকের সভাপতিত্বে বাদ এশা বয়ান করবেন জামিয়া রাহমানিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

বিকেল টায় মাহফিলের উদ্বোধনী বয়ান করবেন মাওলানা দ্বীন মুহাম্মাদ।

এছাড়াও বাদ আসর বয়ান করবেন মাওলানা মুহাম্মাদ আশরাফ আলী রব্বানী ও মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া পরিচালনা করবেন ঢাকা সাইনবোর্ড মাদরাসার শাইখুল হাদিস মুফতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।

ধর্মপ্রাণ অসংখ্য মুসল্লিদের ইসলামী এ মহাসম্মেলনে দলে দলে অংশগ্রহনের জন্য আহবান করছেন কর্তৃপক্ষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ