বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেঘনায় লঞ্চের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত-৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের এক যাত্রী নিহত ও  ৫ জন আহত হয়েছে। ৫ জানুয়ারী দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজ্জাক পালোয়ানের ছেলে সাকিব পালোয়ান (২০) নিহত হয়েছেন। জানা গেছে তিনি দর্জির কাজ করতেন।

জানা যায়, রাত ৯ টার দিকে ছেড়ে যওেয়া ওই লঞ্চটি পানি কম থাকায় মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদী তীরে লঞ্চটি নোঙ্গর করে রাখা হয়।

রাত দেড়টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সুন্দরবন-৬ নামের অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে আহত হয়েছেন সাকিবসহ বেশ কয়েকজন।

বরিশাল সদর নৌ-থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. কবির জানান, সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৪/৫ জন যাত্রী আহত হয়।

রোববার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে অ্যাডভেঞ্চার-১ লঞ্চে করে বরিশালে আনা হয় এবং পরে তাদের বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ