মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

ছিনতাইকারীর ছুরিঘাতে ঢাবি শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছিনতাইকারীর ছুরিকাঘাতে অনুপ আদিত্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত। রোববার দিবাগত রাত এ ঘটনা ঘটে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন।

জানাযায়, রোববার রাতে পলাশী থেকে জগন্নাথ হলে ফিরছিলেন অনুপ। ফেরার পথে সলিমুল্লাহ মুসলিম হল ও ফুলার রোডের সংযোগস্থলে স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্যের সামনে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁর পথরোধ করে। তাঁরা অনুপের সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলেন। ভয় পেয়ে দৌড়ে পালাতে চাইলে ছিনতাইকারীরা অনুপকে ছুরিকাঘাত করে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘পলাশী থেকে ফেরার পথে কয়েকজন অনুপের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাই করতে না পেরে তারা ওকে ছুরিকাঘাত করেছে।

আমরা ক্যাম্পাসে এ ধরনের ঘটনা বন্ধ করার চেষ্টা করছি। এ জন্য ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে চৌকি বসানোর প্রক্রিয়া চলছে।

আইএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ