বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সেনা অভ্যুত্থানের চেষ্টা আফ্রিকার গ্যাবনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ গ্যাবনের ক্ষমতা দখল করেছে বলে দাবি করে রেডিও স্টেশনে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

গ্যাবনের অসুস্থ প্রেসিডেন্ট চিকিৎসার জন্য মরক্কো থাকায় আজ সোমবার রাষ্ট্রীয় রেডিও দখল করে সেনাবাহিনী এমন ঘোষণা দেয় বলে জানা যায়।

কাতারের আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো জানানো হয়। অবশ্য দেশটির তথ্যমন্ত্রী বলেছেন, দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ছাড়া বিদ্রোহীদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করে সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী দেশের মানুষকে জেগে ওঠার আহ্বান জানায়। গত হৃদরোগে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে দেশের বাইরে আছেন গ্যাবনের প্রেসিডেন্ট মুহাম্মদ আলি বঙ্গ।

আজ সোমবার ভোরে দেশটির রাষ্ট্রীয় রেডিও স্টেশনে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। লিভারবিলে অবস্থিত রেডিও স্টেশন থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে জাতির উদ্দেশে বার্তা দেয় সেনাবাহিনী।

উল্লেখ্য, গ্যাবনের রাষ্ট্রীয় ক্ষমতা গত ৫০ বছর ধরে একটি পরিবারের হাতে কুক্ষিগত ছিল। ২০০৯ সালে দেশটির ক্ষমতায় আসেন ওমর বঙ্গোর ছেলে আলি বঙ্গো।

২০১৬ সালে সহিংসতাপূর্ণ এক নির্বাচনে খুবই অল্প ব্যবধানে পুনরায় জয় পান আলি বঙ্গো। গত বছর হৃদরোগে আক্রান্ত বঙ্গোর এখন দেশের বাইরে চিকিৎসা চলছে। এ সুযোগে সেনাবাহিনী ক্ষমতা দখলের আপ্রাণ চেষ্টা করছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ