বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, জৈনাবাজারে প্রভাতী বনশ্রী পরিবহনের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার দুপাশে বাস দাঁড় করিয়ে রাখার কারণে বাস রাস্তার মধ্যে দাঁড়ায়। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন রাস্তার মধ্যে দাঁড়ালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই হরিদাস জানান, সকালে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাসের পেছনে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

এতে বিসমিল্লাহ পরিবহনের কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি এখনও।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ