বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি নেতার ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার (৫৮) ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাট গোবিনপুরে এ ঘটনা ঘটে। তাকে সঙ্কটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যার পর গোলাম মোস্তফা মোহনপুর ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরছিলেন। তখন একই ইউনিয়নের ৩, ৪ এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগ নেতা যথাক্রমে এলাম উদ্দিন, হাসান ইমাম বাবু ও আবু বকর আবুর নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড এবং বাঁশের লাঠি দিয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফাকে পেটায়।

গোলাম মোস্তফা গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তার ছেলে শফিক উদ্দিন মানিক বলেন, বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাম পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে।

গোদগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এখনও এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ