বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদরাসাশিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্বৃত্তের ছুরিকাঘাতে  সীতাকুণ্ড আলিয়া মাদরাসার শিক্ষক ইমরান হোসেন রিয়াদ (২৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) ভোররাতে রেলওয়ের পরিত্যক্ত কলোনিতে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রাতে কিছু ভেঙে ফেলার শব্দে রিয়াদের বাবা দরজা খুলে বের হন। এ সময় তিনি দেখতে পান সিকিউরিটি লাইট ভেঙে ফেলেছে কিছু যুবক। তখন কথা কাটাকাটির একপর্যায়ে পাশের ঘর থেকে রিয়াদ বের হন। এ সময় রিয়াদের মা চিৎকার করলে গলায় ছুরি ঠেকায় একজন হামলাকারী। রিয়াদ বাধা দিলে ছুরিকাঘাত করা হয় তাকে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

হামলাকারীরা মাদকসেবী ধারণা করে ওসি বলেন, হতে পারে ওই পরিত্যক্ত জায়গায় রিয়াদ মাদকসেবীদের বাধা দিয়েছিল। তাই তারা ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ফুফাত ভাই জানান, রিয়াদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। তিনি সীতাকুণ্ড আলিয়া মাদরাসার শিক্ষক। বাড়বকুণ্ডে তারা ভাড়া বাসায় থাকতেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ