বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জে গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সড়কে নিহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে আলী হোসেন (৪৫), কালীগঞ্জের আড়পাড়া গ্রামের মসলেম উদ্দীনের ছেলে শামছুজ্জামান রিকু (৩৫) ও পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নছিমন চালক খাইরুল ইসলাম (২৭)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, বুধবার সকালে নলডাঙ্গা বাজার থেকে দুই জন যাত্রী নিয়ে একটি নসিমন কালীগঞ্জ শহরের যাচ্ছিল।

পথে নলডাঙ্গা সড়কের দরবেশ মিয়ার চাতালের সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক খাইরুল ইসলাম।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন স্যানেটারি ব্যবসায়ী শামছুজ্জামান রিকু। এ সময় তিনি বারোবাজার থেকে কালীগঞ্জ শহরে ফিরছিলেন।

মোটর সাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন আলী হোসেন। কালীগঞ্জের মহমুদপুর বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ