বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১০ ডাকাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্র ও গুলিসহ ১০ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে কুমিল্লা থেকে। জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ ইসলাম সাংবাদিকদের এ সব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত গভীর রাতে একটি ডাকাত দল রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

এ সময় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাটোর জেলার গুরুদাসপুর থানার বালখা গ্রামের মাহবুব হোসেন (৩৫), শরিয়তপুর জেলার গোশাইরহাট থানার চরমাইশকান্দি গ্রামের বাবুল মাল (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাটিবৈবাল গ্রামের রেজাউল হোসেনসহ ১০ জনকে গ্রেফতার করে।

এ ছাড়া সংঘবদ্ধ এ ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে আসছিল বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আম্বিয়া মাহমুদ, সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ