মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

কুমিল্লায় জেএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১৩ হাজার শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৮ এর ফল পুনঃনিরীক্ষণের জন্য আবদেন করেছে ১২ হাজার ৮৫৩ জন শিক্ষর্থী। এর মধ্যে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি ২ হাজার ৯০৪ জন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৫৬০ জন আর গণিত বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৩৩৫ জন।

গত ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের এসব আবেদন গ্রহণ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে জানানো হয়,  আগামী ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার জেএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার বাড়লেও উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। চতুর্থ বিষয়ের নম্বর যোগ না হওয়ায় এবার জিপিএ-৫ কমেছে বলে জানান শিক্ষা বিশ্লেষকরা।

২০১৮ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯২ হাজার ৮১১ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয় ২ লাখ ৫৪ হাজার ৭২৫ জন শিক্ষার্থী।

যার শতকরা পাসের হার ৮৬.৯৯ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৪২ জন। ২০১৭ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিলো ৬২.৮৩ শতাংশ।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ