বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রেফতার দুই মাদকের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী খুরের মুখ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্দুক, ২২ রাউন্ড গুলি ও ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ইমাম শরীফের ছেলে আব্দুর রশিদ ডাইল্যা (৪৭) ও একই ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৩)।

এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন– এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ ও কনেস্টবল হৃদয়।

পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতো বৃহস্পতিবার ভোরে সাবরাং খুরের মুখ সমুদ্র সৈকত এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এসময় আটকদের দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, নিহত দুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এর মধ্যে আব্দুর রশিদ ডাইল্যার ৬টি ও আবুল কালামের নামে ইয়াবা ও মানব পাচারসহ ১০টি মামলা রয়েছে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ