বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রুহানি,পুতিন ও এরদোগানের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার রাজধানী মস্কোর শীর্ষ বৈঠক যোগ দিবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এরদোগান।ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক বিশেষ সহকারী হোসেইন জাবেরি-আনসারি এ খবর জানিয়েছেন। তিনি বলেন, আসন্ন শীর্ষ বৈঠকে মূলত সিরিয়া বিষয়ক আলোচনা প্রাধান্য পাবে। খবর পার্সটুডের।

মস্কো সফর শেষে তেহরানে ফিরে আনসারি বলেন, আসন্ন শীর্ষ বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে এর আগে সিরিয়া বিষয়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এই তিন দেশ সিরিয়া সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে বর্তমানে চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে এর আগে সিরিয়া বিষয়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এই তিন নেতার তৃতীয় শীর্ষ বৈঠক হয় তেহরানে গত ৭ সেপ্টেম্বর।

আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এই তিন দেশ সিরিয়া সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে বর্তমানে চেষ্টা চালাচ্ছে।

সিরিয়ার টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের উদ্যোগে এবং রাশিয়া ও তুরস্কের সহযোগিতায় ২০১৭ সালের জানুয়ারি মাসে আস্তানা শান্তি আলোচনা শুরু হয়। ওই আলোচনায় সিরিয়ায় বেশ কয়েকটি যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠিত হয় যার ফলে দেশটির সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসে।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ