বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্যারিসে বেকারিতে বিস্ফোরণে নিহত ৪, আহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্যারিসের একটি বেকারিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন আরো ৩৬ জন। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

ফ্রান্স কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, একজন পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে বলেন, উত্তর মধ্য প্যারিসের একটি বেকারিতে শনিবার স্থানীয় সময় সকালে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার সার্ভিস কর্মীও আহত হন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফ ক্যাসটেনা।

ফ্রান্সের টেলিভিশনগুলো ঘটনাস্থলের যে চিত্র প্রকাশ করেছে তাতে দেখা গেছে, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়িগুলো পুরো এলাকা ঘিরে রেখেছে। একটি ভবন থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

যে ভবনটিকে বিস্ফোরণ ঘটেছে সেটির এক বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণে তাদের ভবনের প্রায় সব দরজা-জানালার কাঁচ ভেঙে গেছে। পুরো ভবনটি বিস্ফোরণে কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মই ও বিকল্প পথ ব্যবহার করে তাদের নামিয়ে আনেন।

এই ঘটনার পর পুরো এলাকায় ফায়ার সার্ভিস গ্যাস লিকেজ সতর্কতা জারি করেছে বলে জানা যায়।

সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ