বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশের সঙ্গে সংঘর্ষে নারায়ণগঞ্জে নিহত ১ আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আলী ও তিনকনস্টেবলসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।

নিহতের নাম আশিকুর রহমান সে মদনপুরের চাঁনপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে ও প্যানডেক্স গার্মেন্টেসের শ্রমিক।

সূত্র মতে জানা যায়, মদনপুর বাসস্ট্যান্ডের পরিবহন সেক্টরে চাঁদাবাজি নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমির হোসেন ও খলিল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ১৮ নভেম্বর দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় মামলা হয়।

গতকাল শনিবার (১২ জানুয়ারি) রাতে ওই মামলায় মদনপুর এলাকা থেকে দুই যুবককে আটক করে পুলিশ। পরে খলিল মেম্বার গ্রুপের লোকেরা এসে পুলিশকে ঘিরে রাখে এবং আটক দুইজনকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে।

এ ঘটনার সম্পর্কে জানতে বন্দর থানার ওসি আজহারুল ইসলাম সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের পর পুলিশ টিয়ারশেল ও ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ