বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনীতে চার তরুণীকে গণধর্ষণের প্রধান আসামি কাসেম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে চার তরুণীকে ছয় মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের দায়ের মামলার প্রধান আসামি কাশেম বিন কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী মডেল থানার পুলিশ শনিবার বিকেলে কাসেমকে ফেনী শহরের রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এর আগে একই মামলার অন্যতম আসামি আয়ন প্রকাশ ছোটন, মুহাম্মদ ওমায়ের ও আরিফুল ইসলাম আরমানকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী আদালত পুলিশের উপ-পরিদর্শক মুহাম্মদ উল্যাহ জানান, কাশেম বিন কাওসারকে শনিবার বিকেলে ফেনী সদর আদালতের বিচারক ও জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মুহাম্মদ জাকির হোসেনের আদালতে নিয়ে আসে পুলিশ। এদিন পুলিশের পক্ষ থেকে তার জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় রিমান্ড শুনানি হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা  মুহাম্মদ শাহজাহান বলেন, মামলাটির প্রধান আসামি কাশেম বিন কাওসারকে আদালতে নেয়া হলে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। রোববার একই আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ