বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ জানুয়ারি কুমিল্লা ইসলাহুল উম্মাহ পরিষদের ইসলাহি মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা এলাকার খিলপাড়া জামে মসজিদে ১৪ জানুয়ারি সোমবার ইসলাহুল উম্মাহ পরিষদের ইসলাহি মজলিস অনুষ্ঠিত হবে।

ইসলাহি মজলিসে আত্মশুদ্ধিমূলক আলোচনা করবেন কুমিল্লা বটগ্রাম মাদরাসার ‍মুহতামিম, কুমিল্লা জেলা কওমি মাদরাসার সভাপতি, পীরে কামেল মাওলানা নূরুল হক।

ইসলাহুল উম্মাহ পরিষদ সম্পর্কে জিজ্ঞেস করলে পরিষদের সহ সভাপতি, কুমিল্লা বাইতুন নুর মাদরাসার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব মাওলানা মোতাহের বলেন, সুন্নাতে নববি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সামাজিক অবক্ষয় রোধে ইসলাহুল উম্মাহ পরিষদ গঠিক হয়েছে।

তিনি আরো বলেন, আমরা প্রতি মাসে সদর দক্ষিণ এলাকার বিভিন্ন  মসজিদের আল্লাহ ভুলা মানুষদের আল্লাহমুখী করার জন্য এ পরিষদ গঠন করেছি। ইনশাআল্লাহ এরই মধ্যে আমরা কয়েকটি আত্মশুদ্ধিমূলক ইসলাহি মজলিস করেছি। আরো করবো।

দীন প্রচারের লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের কুমিল্লা সদর দক্ষিণের উলামায়ে কেরাম এক প্লাপফর্মে এসে দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ এ ইসলাহি মজলিস মানুষের হেদায়াতের উসিলা হবে বলে আমরা মনে করি।

পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল হক, সভাপতি মাওলানা আলী আহমদ, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোতাহের,  এম হেলালুদ্দীন রাহমানীকে অর্থ সম্পাদক করে এ পরিষদটি গঠিত হয়েছে বলে জানান তিনি।

পরিষদের  অর্থ সম্পাদক এম হেলালুদ্দীন রাহমানী আওয়ার ইসলামকে বলেন, আমাদের এলকায় বেদআতের প্রভাব খুব একটা না থাকলেও আমরা চাই কোনো কুরআন সুন্নাহ বিরুধী কর্মকাণ্ড যেনো আমাদের এলাকায় না হয়। এ জন্যই আমরা এ পরিষদ গঠনের উদ্যোগি নিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ