সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কী আছে কোয়েল পাখির ডিমে, কেন খাবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোয়েল পাখির ডিম খেতে অনেকেই পছন্দ করেন। আকারে ছোট হলেও এটি খেতে বেশ সুস্বাদু। পুষ্টিগুণের দিক দিয়েও এটি অনন্য। মাঝারি আকারের কোয়েল পাখি ইউরোপ,উত্তর আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার অনেক দেশে পাওয়া যায়। বর্তমানে আমাদের দেশেও বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পাখির চাষও করা হয়।

কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখে ছানি পড়া প্রতিরোধ করে। এতে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাটি এসিড রয়েছে যা হৃৎপিন্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।

মুরগীর ডিমের মতোই কোয়েলের ডিমেও উচ্চ পরিমাণে প্রোটিন থাকে। যা নতুন সেল, টিস্যু,মাংসপেশী, হাড় গঠন এবং রক্ত চলাচলে সহায়তা করে।

কোয়েলের ডিমে ভিটামিন বি থাকে ,যা শরীরে এনজাইম ও হরমোনের কাজ উন্নত করে খাবার দ্রুত হজমে সাহায্য করে। পটাশিয়াম থাকার কারণে কোয়েলের ডিম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

ডিটক্সিফিকেশনে কোয়েলের ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেলে এটি শরীর থেকে টক্সিন বের করতে এবং রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। সেই সঙ্গে কিডনিতে পাথর জমা প্রতিরোধ কিংবা মূত্রথলি সুস্থ রাখার জন্যও এটি উপকারী।

কোয়েলের ডিমে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।সেই সঙ্গে সারাদিন কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য কর।
সূত্র: অর্গানিক ফ্যাক্টস

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ