বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আ. লীগ নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসপাড়া রাস্তার পাশে পাওয়া গুলিবিদ্ধ ময়েজদ্দীন আহম্মেদ টুলু (৩৮) সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ি গ্রামের শামসুল হক সরদারের ছেলে।

ময়েজ্জদ্দীন কুশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা  পুুলিশকে খবর দিলে তার মরদেটি উদ্ধার করে।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকিজুল ইসলাম বলেন, ময়েজউদ্দীন আহম্মেদ টুলু আমাদের কমিটির সহ-সভাপতি পদে আছেন।

নিহতের ছোট ভাই জসিমউদ্দীন কাজল জানান, রোববার সন্ধ্যায় শিকড়ি বাজার থেকে সাতক্ষীরা যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলযোগে ময়েজউদ্দীন আহম্মেদ টুলুকে তুল নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা।

তার পর থেকে তার কোনো সন্ধান পাইনি। কয়েকদিন  পর লোক মারফত আজ তার হত্যার খবর পেলাম।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল  বলেন, মরদেহটির মাথায়, বুকে ও পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।

মরদেহের পাশে একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্য পাওয়া গেছে। রাতের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি মেহেদী রাসেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ