বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় প্লাস্টিক মেলা শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা আগামী ১৭ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে।

এ মেলা  চলবে ২০ জানুয়ারি পর্যন্ত এবং মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলায় মেশিনারীজ,মোল্ড,কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুদ।

সোমবার দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রফতানিকারক এসোসিয়েশেন (বিপিজিএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

বিপিজিএমইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন,প্লাস্টিক শিল্পের সবাইকে এক ছাদের নিচে এনে পরিচিত করার পাশাপাশি বৃহৎ পরিসরে পণ্যগুলো তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি জানান,এবারে মেলায় চীন,ভারতসহ মোট ১৯টি দেশ অংশ নেবে। এতে মোট ৪৮০টি কোম্পানির মোট ৭৮০টি স্টল থাকবে। যা গত বছরের ৬২ দশমকি ৫০ শতাংশ বেশি।

কোম্পানির গ্রোথ বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। এবছর বিদেশী রাষ্ট্র ও কোম্পানীর অংশগ্রহন বেড়েছে বলে জানান তিনি।

লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন,‘মেলার মাধ্যমে প্লাস্টিক পণ্যের পরিচিতি ও নতুন প্রযুক্তি সংযোজন ক্রমান্বয়ে বাড়ছে। এবার মেলায় ২০ শতাংশ স্টল বেড়েছে। এসব স্টলে ১৫ ক্যাটাগরিতে বিভিন্ন পণ্য,যন্ত্রপাতি ও কাঁচামাল প্রদর্শন করা হবে।’

তিনি জানান,এখাতে বর্তমানে প্রায় ৫ হাজার প্লাস্টিক শিল্পে ২৫ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। এতে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব দেওয়া হয়েছে। এ খাতের সঙ্গে প্রায় ১২ লাখ মানুষ নির্ভরশীল।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ