বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাদ ধসে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণাধীন ছাদ ধসের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি শ্রমিক হিসেবে ওই ভবনে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ শ্রমিক।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হাসপাতাল ভবনের নির্মাধীন ছাদ ধসে পড়ে। নিহত শ্রমিকের নাম বজলুর রহমান (৬০)। তার বাড়ি জেলার কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামে। আহত শ্রমিকদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এদিকে দুর্ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এছাড়া সেখানে নির্মাণ কাজের তত্ত্বাধানের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কোন কর্মকর্তাকেও খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ সুপার এস এম তানভির আরাফাত বলেন, দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

চলমান প্রকল্পটির পরিচালক ডা. আশরাফুল হক দারা বলেন, আমি দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। তখন সাটারিংয়ে বাঁশের খুঁটি দেখে দুর্ঘটনার আশঙ্কা জেগেছিল আমার মনে। এখন সেই আশংকাই সত্যি হল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ