বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ দিন বিদ্যুত থাকবে না পটুয়াখালী ও বরগুনায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালী ও বরগুনার কিছু এলাকায় টানা ১৪ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

বরিশাল-পটুয়াখালীতে এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধি কাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো-পটুয়াখালী জেলার সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী, বেতাগী উপজেলা।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক খান জানান, ভোলা থেকে আংশিক সরবরাহের মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ কিছু দপ্তরে লাইন সচল রাখা হবে। শহরের কিছু অংশে অস্থায়ীভাবে বিদ্যুৎ রাখার চেষ্টা থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বরিশাল জিএমডি ও পটুয়াখালী বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ