বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ঢুকে হামলা করে ধাওয়া খেয়ে পালালো ২ বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত পার হয়ে এক বাংলাদেশির বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে একটি শর্টগান ফেলে তারা পালিয়ে যায় বাংলাদেশে থেকে।

গতকাল শুক্রবার রাতে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তে ৮৪১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব-পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিএসএফ’র ওই সদস্যদের নাম জানা যায়নি।

রংপুর-৬১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ইব্রাহিম মিয়া বলেন, গতকাল রাত ৮টার দিকে বাংলাদেশি কয়েকজন যুবক মুংলিবাড়ী সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করতে থাকে। এ সময় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি সদরে টহলরত দুজন বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে।

এক পর্যায়ে বিএসএফ’র ওই দুই সদস্য বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় মুংলিবাড়ী এলাকার বাসিন্দা আজিমুদ্দিন ওরফে ভুট্টুর (৪৫) বাড়িতে হামলা করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। এ সময় বিএসএফের এক সদস্য একটি শর্টগান ফেলে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ