বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

রবিবরি (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পকেটখালি রোডের বাঁশবাড়িয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার খায়রুল হকের ছেলে আবদুর রব খালেদ (৩৫), তার স্ত্রী ছনিয়া বেগম (২৮) ও ছেলে তাসফি হাসান (৯)।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মোটরসাইকেলযোগে বাগাতিপাড়া উপজেলার কৈয়চারপাড়া গ্রামের ভগ্নিপতি রফিকুল ইসলামের বাড়িতে ভাগ্নির বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়ি আড়ানীতে ফিরছিল আবদুর রব খালেদ ও তার পরিবার।

পথে বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখী বালুবোঝায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ