বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালিতে হিমাচল বাস ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী-সোনাইমুড়ী সড়কে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় রাশেদিয়া মাদ্রাসার সামনে হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সোনাইমুড়ি থেকে চৌমুহনীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী এক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ৫ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ