বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ-১ এর এমপি গাড়িতে বসে কুরআন পাঠের ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে নব নির্বাচিত এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজীর গাড়িতে বসে পবিত্র কুরআন শরীফ পাঠের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, রবিবার দিবাগত রাতে ঢাকা থেকে সিলেট ফেরার পথে গাড়িতে গ্যাস ঢুকাতে ফিলিং স্টেশনে গাড়িটি থামানো হয়। তখন অযথা সময় নষ্ট না করে কোরআন শরীফ পাঠ করেই সময় ব্যয় করেন আওয়ামী লীগের এ সাংসদ।

তার একান্ত সহকারী মহিবুর রহমান জানান, স্যার প্রতিবার দীর্ঘ যাত্রায় কুরআন পড়ে সময় পার করেন। এছাড়া প্রতিসপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন।

তবে কে বা কারা এটা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তা ‍তিনি জানেন না বলে জানান তিনি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ