বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেম্পুর চাপায় চট্টগ্রামে স্কুল ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়কে আবারো বেপরোয়া গতির একটি টেম্পু কেড়ে নিয়েছে চট্টগ্রামের এক স্কুল শিক্ষার্থীর প্রাণ।

আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যায় কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কাজী মাহমুদুর রহমান আবীর।

একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করছেন বাবা। আত্মীয়, প্রতিবেশীর কাছে নেই সান্তনা জানানোর ভাষা। জানা যায়, আবীর কোচিং শেষে সকালে টেম্পুতে বাসায় ফিরছিল। সামনের দিকে চালকের পাশের আসনে বসেছিল সে। দেওয়ানহাটে দ্রুতগতিতে ফ্লাইওভার থেকের নামার সময় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সিএনজি অটোরিক্সার উপর উল্টে পড়ে। এ সময় দুই গাড়ির মাঝে চাপা পড়ে মারা যায় মাহমুদুর রহমান আবীর।

সারা দেশে ট্রাফিক শৃঙ্খলা পালিত হওয়ার মধ্যেই এমন দুর্ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মাহমুদুরের শিক্ষক ও স্বজনেরা। ঘটনার পর থেকেই পলাতক টেম্পু চালক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ