বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএসএফের গুলিতে আরো এক বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জেনারুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত জেনারুল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে।

আজ মঙ্গলবার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নং সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই জেনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা পালিয়ে আসেন।

নিহত জেনারুলের লাশ আইনি প্রক্রিয়ায় ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান ৪২ বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক। তবে কবে নাগাত সে লাশ ফেরত পাওয়া যাবে তা জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ