বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। তার মধ্যে ৬জন একই পরিবারের।

আজ বুধবার (২৩জানুয়ারি) ভোর ৫টায় বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের মান্দারীর রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা নাদিম মাহমুদ অন্তরকে কুপিয়ে আহত করে। এ ঘটনা পর তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নাদিমকে দেখতে বেগমগঞ্জ থেকে তার পারিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এসময় পথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ