বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসার রেলিং ভেঙে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজাধানী ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ এলাকার একটি বাসার চার তলার বারান্দার রেলিং ভেঙে নিচে পড়ে আফিয়া বিনতে আলমাস (১৩) নামের এক স্কুলছাত্রী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

গতকল মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে নবাবগঞ্জের ৬৯ নম্বর রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানান। আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফিয়া।

বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় আফিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।

আফিয়ার চাচা আবু দারদা শিশির বলেন, ‘রাতে ৭ তলা বাসার ৪ তলার বারান্দায় ফুলের টবে পানি দিতে যায় আফিয়া। এ সময় বারান্দার রেলিংয়ের ওপর থেকে নিচে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ