বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

কসবা সীমান্তে প্রবেশের সময় আটক ৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের  বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের আটককৃতদের কসবা থানায় সোর্পদ করা হয়েছে।

তাদের শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দু’জন পুরুষ, চারজন নারী, বাকি ৩ জন শিশু।

কসবার থানার ওসি আব্দুল মালেক বলেন, তারা গত সপ্তাহে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। শুক্রবার দিবাগত রাতে সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি-৬০ সালদা ক্যাম্পের জোয়ানরা।

অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা-যাওয়ায় সহযোগিতার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে খোকন মিয়াকে (দালাল) আটক করা হয়েছে। আটকৃতদের বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ