বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

টেকনাফকে ‌ইয়াবার গজবমুক্ত করতে দোয়া চাইলেন বদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফকে ইয়াবার গজব থেকে মুক্ত করতে দোয়া ও সহযোগিতা চেয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

আজ শনিবার দুপুর ২টায় টেকনাফ পৌরসভার উপজেলা আদর্শ কমপ্লেক্স মাঠে আয়োজিত মাহফিল ও শুকরিয়া সভায় তিনি একথা বলেন। বদির নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ওই মাহফিল ও শুকরিয়া সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া বড় মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

সভায় বদি বলেন, ‘কক্সবাজার বা অন্য কোথাও গেলে ইয়াবার বদনাম নিয়ে লজ্জায় মাথা নিচু করে থাকতে হয়। আমরা এ বদনামের ভাগি হচ্ছি। ইয়াবা যুব সমাজকে নষ্ট করছে, দেশ ও জাতীকে ধ্বংস করছে। ইয়াবার কারণে অনেক পরিবারের মা, বাবা, স্ত্রী, সন্তান শান্তিতে ঘুমাতে পারছে না। অনেক তাজা প্রাণ বিসর্জন দিতে হয়েছে।

তাই টেকনাফকে ইয়াবামুক্ত করতে আলেম সমাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আমাদের একটিমাত্র কলঙ্ক সেটা হচ্ছে ইয়াবা। এ ইয়াবার কারণে এতো বদনাম। এই বদনাম মুছতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ