বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নৌকাডুবির ঘটনায় এখনও আরো দুইজন নিখোঁজ রয়েছে। নিহত ও নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে একটি ডিঙি নৌকায় চার যাত্রী কেরানীগঞ্জের তৈলঘাট যাচ্ছিলেন। এ সময় সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি পল্টুনে থাকা এমভি মানিক-৩ লঞ্চটি ডিঙি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ডিঙি নৌকাটি ডুবে যায়।

মাঝি সাঁতরিয়ে পাড়ে উঠলেও নৌকার চার যাত্রী নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল রাত সাড়ে ১২টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে। নৌকার অপর দুই যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরির দল তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ