বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

বাধা দেয়ায় ট্রাফিক সদস্যকে প্রহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট নগরীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সদস্যকে প্রহার করেছেন  এক খামার' প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ।

শনিবার (২৬জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে  খামার' প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ মোটরসাইকেলে করে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে যেতে ওয়ানওয়ে রাস্তা দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন।

সে সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মুহা. আলী তাকে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ অবস্থায় ট্রাফিক সদস্য আলী এগিয়ে গিয়ে গতিরোধ করলে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে উল্টো পেটাতে থাকেন।

এক পর্যায়ে উপস্থিত জনতা এগিয়ে আসেন এবং ট্রাফিক সদস্যকে রক্ষা করে তানজিল আহমদকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ