বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটালেন আ. লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে মুহাম্মদ নূর (১২) নামের এক শিশুকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম জয়নাল আবেদিন। তিনি সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

গতকাল রোববার বিকেলে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের বাবলা তলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি একই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তার মা মালেকা বেগম ভিক্ষা করে সংসার চালান বলে জানা যায়।

শিশুটির মা মালেকা বেগম অভিযোগ করে বলেন,  সকালে ভিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফিরে শুনতে পান জয়নালসহ কয়েকজন নূরকে পিটিয়ে আহত করেছে। পরে পুলিশ এসে নূরকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন তিনি।

ছেলের চিকিৎসা করার জন্য তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না। জয়নালসহ তার লোকজন তাকে বের হতে বাধা দিচ্ছেন বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ