বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

সন্ত্রাসীর ছুরিকাঘাতে দ. আফ্রিকায় বাংলাদেশি নিহত (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রদেশের পিটা মেরিজবার্গ শহরে মোহাম্মদ শাহপরাণ নামে বাংলাদেশি এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

গতকাল রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহপরাণ ফেনী শহরের মহিপাল মধ্যম চাড়িপুর আহম্মদ ভূঁঞার ছেলে। শাহ পরানের মৃত্যুর ঘটনাটি তার বাবা ও মা নিশ্চিত করেছেন।

এক সহকর্মী দ. আফ্রিকা প্রবাসী আরাফাত চৌধুরী রাহাত জানান, ঘটনার সময় প্রবাসী বাংলাদেশির সুপার মার্কেটের (দোকান) ভিতরে একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে দোকানের মালামাল ক্রয়কে কেন্দ্র করে শাহপরাণ এর সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তার বুকে এতোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে মাটিতে লুটে পড়ে শাহ পরান। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। দেশে নিহত শাহপরানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

https://www.facebook.com/amadersomoy/videos/347478209181681/?t=0


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ