বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে চার শ্রমিকের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-পাশ্ববর্তী নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মাহাতাব হোসেন (৪২), আব্দুল হকের ছেলে আব্দুল হামিদ (৪৫), আবুল হোসেনের ছেলে গোলাম রব্বানী (৪৮) ও জহর উদ্দিনের ছেলে মজিবর রহমান (৫০)।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় তিস্তা নদী থেকে বোমা মেশিনে পাথর ও বালু উত্তোলনের সময় চার শ্রমিককে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, বেশ কিছুদিন ধরে দোয়ানী এলাকায় তিস্তা নদীতে নৌকায় বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ