বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে সোহেল রানা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, সোহেল রানা শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।

র‍্যাব সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দুইটা ২০ মিনিটের দিকে উপজেলার কেশবপুর গ্রামে র‍্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ হয়। সে সময় পাঁচবিবির অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল রানা (৪২) গুলিবিদ্ধ হন।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ